ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাবের উদ্যোগে রোটাক্যাম্প ১.০ ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৩টায় সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ কুমিল্লা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেমিনারে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ও প্রত্নতত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল হাসান, বিডব্লিউবিএস কুমিল্লা শাখার ম্যানেজার নাবিদ মোঃ ফারুক, বিডব্লিউবিএস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রোটারেক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার বোর্ড অব ডিরেক্টরস এবং সাধারণ সদস্যবৃন্দ। সেমিনারে শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্টেশন, ভিসা প্রসেসিং, ইংরেজি দক্ষতা পরীক্ষার প্রস্তুতি এবং স্কলারশিপসহ বিদেশে পড়াশোনার পূর্ণাঙ্গ সহায়তা বিষয়ক বিস্তারিত পরামর্শ দেন। এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন,আজকের আয়োজন যারা করেছে তাদেরকে শুভেচ্ছা। বিদেশে সবাই যেতে চায় কিন্তু ফিরে আসতে চায় না।  তবে যারা যারা তারা ফিরে এসে তোমাদের মেধা দেশের জন্য কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ে এসে শুধু ক্লাস করলেই হবে না বরং সবার সাথে যোগাযোগ রাখতে হবে, এমন অনুষ্ঠানে অংশ নিতে হবে যাতে করে কমিউনিকেশন স্কিল বাড়ে। যারা বিদেশে যেতে চায় তাদের জন্য এইরকম সেশন অনেক গুরুত্বপূর্ণ। রোটারেক্ট ক্লাবের সভাপতি তানভীর আনজুম সাজন বলেন, রোটার‌েক্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আজকে আমাদের সেই প্রচেষ্টারই ধারাবাহিক অংশ।আমাদের টাইটেল স্পনসর BWBS EDUCATION CONSULTANTS এর সহযোগিতায় আয়োজিত এই সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার প্রক্রিয়া, প্রস্তুতি, এবং স্কলারশিপের সুযোগ সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা পেয়েছে।আমি বিশ্বাস করি, এই আয়োজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে দেশের বাইরে শিক্ষার প্রস্তুতি ও তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় বাস্তব দিকনির্দেশনা দেখাবে, পাশাপাশি  অনুপ্রেরণাও যোগাবে।
Tag
আরও খবর