সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি মধুপুরে মাদক ব্যবসায়ী হাবুর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


ঈশ্বরগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় টেকাব প্রকল্প ২য় পর্যায়ের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। রবিবার উপজেলা পরিষদ চত্বরে দুইমাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব( যুব অনুবিভাগ) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন দক্ষ জনসম্পদ গড়ে তুলতে হলে তথ্য প্রযুক্তি জ্ঞানে যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। সরকার যুব সমাজকে আত্ম নির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের কর্মসূচী গ্রহণ করেছে। এ প্রশিক্ষণ কাজে লাগিয়ে যুব সমাজ স্বাবলম্বি হতে পারবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের ময়মনসিংহের উপ-পরিচালক হারুন- অর-রশীদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার মাহমুদুল হাসান মুরাদ।

Tag
আরও খবর