ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পীরগাছায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা

ব্যাপক উৎসবমুখর পরিবেশে রংপুরের পীরগাছায় মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করতে ও আর্থিক সহযোগিতার উদ্দেশ্যে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত চলে মেধাবৃত্তি পরীক্ষা। উপজেলার দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হচ্ছে-পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয়।

কিশোরকন্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার সার্বিক সহযোগিতায় এবং কিশোরকন্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত এ পরীক্ষায় ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণির স্কুল, মাদ্রাসার মোট এক হাজার ৮৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়েছে। যেসকল শিক্ষার্থী ৮০ এর অধিক নম্বর পাবে তাদের সাধারণ ও যারা ৯০ এর অধিক নম্বর পাবে তাদেরকে ট্যালেন্টপুলে মেধাবৃত্তির জন্য উত্তীর্ণ হিসেবে মূল্যায়ন করা হবে। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি ল্যাপটপ। এছাড়াও রয়েছে অন্যান্য পুরস্কার। 

উপজেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের প্রতিনিধি সেলিম মিয়া বলেন, কিশোরকণ্ঠ মূলত একটি কিশোর ও তরুণদের সাহিত্য। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়ে সারা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে এ পত্রিকাটি কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ পীরগাছায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।    

জেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের প্রতিনিধি আহমেদ ফয়সাল বলেন, ‘কিশোরকণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব’-এই স্লোগানকে সামনে নিয়ে কিশোরকন্ঠ ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গোটা উপজেলায় আমাদের কার্যক্রম চলমান ছিলো। তিনি আরও বলেন, কিশোরকণ্ঠ পত্রিকাটি প্রতিমাসে বের হয়ে থাকে। এখানে একজন শিক্ষার্থীর মনন, বিকাশ, সৃজনশীলতার জন্য প্রত্যেক বিষয়ে দেয়া আছে এ পত্রিকায়।  

কেন্দ্র সচিব রবিউল ইসলাম বলেন, শ্রেণি কক্ষে গতানুগতিক লেখাপড়ার বাইরে শিক্ষার্থীদের জ্ঞান পিপাসু করে গড়ে তুলতেই আমরা এসকল উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাই শিক্ষার্থীরা মোবাইলের আসক্তি থেকে পড়ার টেবিলে ফিরবে। 

এসময় কেন্দ্র পরিদর্শন করে তাদের মতামত প্রকাশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল , উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী শফিকুল ইসলামসহ অভিভাবক ও পরীক্ষার্থীসহ আরও অনেকে।

আরও খবর