শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

ইসলামপুর থানায় হত্যাসহ ধর্ষণ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে : তদন্ত কাজের নেই অগ্রগতি

জামালপুরের ইসলামপুর থানায় হত্যাসহ গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কাজে অগ্রগতি না হওয়ায় দীর্ঘদিনেও উদঘাটন হচ্ছে না ঘটনার রহস্য। ধরাছোঁয়ার বাইরে রয়েছে দুর্ধর্ষ ও দাগি আসামি। তবে থানা-পুলিশের দাবি, আসামি গ্রেপ্তারে যথাযথভাবেই কাজ করা হচ্ছে। 

অনুসন্ধানে জানা গেছে, গত মঙ্গলবার (২৮অক্টোবর) সকালে উপজেলার গুঠাইল এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এঘটনায় ওইদিন রাতে পার্শ্ববর্তী বেলগাছা ইউনিয়নের শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম উল বাশারকে (৪৫) আসামি দিয়ে ইসলামপুর থানায় মামলা করেন ভুক্তভোগী  স্কুলছাত্রীর বাবা। পরদিন বুধবার বিকেলে ওই ঘটনার বিচারের দাবিতে গুঠাইল বাজারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। অভিযুক্ত ওই শিক্ষককে এখনো গ্রেপ্তার হয়নি।

এ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হাই বলেন, 'আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

গত ৫ আগষ্ট ভোরে মুখশিমলা গ্রামে একটি পুকুর থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ৭ আগষ্ট এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামি দিয়ে হত্যা মামলা করেন। এখনো খুনের শিকার ওই নারীর পরিচয়সহ খুনিরা সনাক্ত করতে পারেনি পুলিশ। 

মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই দেবাশিষ চন্দ্র দত্ত বলেন, ’লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা করছি।'

২৮ জুন গভীর রাতে প্রশাসনের লোক পরিচয়ে নিজবসত ঘর থেকে তোলে নিয়ে বাড়ির উঠানে কুলকান্দী ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম খন্দকারকে কুপিয়ে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্তরা। ১ জুলাই তাঁর স্ত্রী রেহেনা খন্দকার বাদী হয়ে ২১ জনের নামে থানায় হত্যা মামলা করেন। 

রেহেনা খন্দকার বলেন, ’পুলিশ এলাকায় আসে না।  এজাহারভুক্ত আসামিও গ্রেপ্তার হয়নি। খুনিদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছি।'

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সোহেল রানা বলেন, ’ঘটনাস্থল যমুনার নদীর দুর্গম অঞ্চল। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’ 

নিখোঁজের দুই দিন পর বহ্মপুত্র নদ থেকে ২ সেপ্টেম্বর মনিরুল নামে এক কৃষককের লাশ উদ্ধার করে শেরপুর সদর থানা-পুলিশ। মনিরুল বোলাকীপাড়া গ্রামের মৃত কছর হাজির ছেলে। ৯ সেপ্টেম্বর ১০ জনের নামে মনিরুলের মা জহুরা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা করলেও আসামি গ্রেপ্তার হয়নি। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমীন বলেন, ’আমি মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা। ১৩ অক্টোবর দায়িত্ব দেওয়ার পরপরই অভিযানে এসেছি।’ 

২২ মার্চ পৌর শহরের ফকিরপাড়া গ্রামে নিজ বসতবাড়ির সেফটি ট্যাংক থেকে স্বপ্না বেগম (৪৫) নামে হিন্দু থেকে মুসলিম হওয়া এক গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ। ২৩ মার্চ স্বপ্নার স্বামী পতু শাহ ফকির তাঁর প্রথম স্ত্রীর ঘরের ছেলে রাসেলসহ অজ্ঞাত চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আসামি গ্রেপ্তার না হওয়ায় দীর্ঘদিনেও হত্যাকাণ্ডের ক্লু উদঘাটন হয়নি। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বলেন, ’আমি মামলাটির তিন নম্বর তদন্ত কর্মকর্তা। ২৮ আগষ্ট দায়িত্ব পেয়েই তদন্ত শুরু করেছি।

১২ আগষ্ট সদর ইউনিয়নে ১০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী ছেলে বলাৎকারের শিকার হয়। ১৬ আগষ্ট নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলেও আসামি হানিফ গ্রেপ্তার হয়নি। 

২০২৩ সালের ২ আগষ্ট গভীর রাতে বেলগাছা ইউনিয়নে ৩০ বছর বয়সী এক বাক্-প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হন। ৩ আগষ্ট তাঁর বাবা মামলা করেন। পরপর তিনজন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও গ্রেপ্তার হয়নি আসামি ইব্রাহিম খলিল।

মামলাটি তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান বলেন, ’আমি মামলাটি চার নম্বর তদন্ত কর্মকর্তা। ২৮ জুন দায়িত্ব পেয়েই তদন্তে নেমেছি।'

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান বলেন, 'মামলারগুলোর রহস্য উদঘাটনসহ আসামি গ্রেপ্তারে সংশ্লিষ্টদের তাগাদা দেওয়া হয়েছে। নিয়মিত সেবিষয়ে খোঁজ-খবর রাখছি।'

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, ’মামলার রহস্য উদঘাটনসহ আসামিদের গ্রেপ্তারে যথাসাধ্য চেষ্টা চলছে। শিগগিরই মামলারগুলোর রহস্য উদঘাটনসহ আসামি গ্রেপ্তার হবে।'

আরও খবর