রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

নালিতাবাড়ীতে ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব’ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন বারোমারী সাধু লিও খ্রিস্টান ধর্মপল্লীতে দুই দিনব্যাপী ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থোৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বারোমারী মিশন চত্বরে এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। তীর্থোৎসব চলাকালে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের দিকনির্দেশনা প্রদান করেন তিনি।


পুলিশ সুপার বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও দুই দিনব্যাপী এই মিশনে তীর্থ উৎসব অনুষ্ঠিত হবে। আমাদের মূল লক্ষ্য হলো—এই মহৎ আয়োজনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। আমরা পালাক্রমে ডিউটি করে সার্বক্ষণিক নিরাপত্তা বলয় বজায় রাখব। আমি চাই, আমাদের পেশাদারিত্ব ও আন্তরিকতা এমন এক দৃষ্টান্ত স্থাপন করুক, যাতে মিশন কর্তৃপক্ষ বলেন—অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের আচরণ ছিল সর্বোত্তম।”


তিনি আরও নির্দেশনা দেন, প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্বপূর্ণ পয়েন্টে সতর্কতা ও শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেন। কোনো সন্দেহজনক ব্যক্তি, কার্যকলাপ বা বস্তু নজরে এলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা ও প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


প্রসঙ্গত, শেরপুর জেলা শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার উত্তরে নালিতাবাড়ী উপজেলার ভারতের মেঘালয় সীমান্তসংলগ্ন নৈসর্গিক পাহাড়ি পরিবেশে অবস্থিত বারোমারী মিশন চত্বরে রয়েছে ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থস্থল। পর্তুগালের ফাতেমা নগরের আদলে ১৯৯৭ সালে এ তীর্থস্থানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর এখানে তীর্থোৎসব পালিত হয়ে আসছে।


অক্টোবর মাসের শেষ সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার এই উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশের হাজারো ভক্তের আগমনে পাহাড়ি জনপদ বারোমারী মিশন চত্বর হয়ে ওঠে এক উৎসবমুখর পরিবেশে।


ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ময়মনসিংহ ২ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার শুভাশীষ ধর, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, ডিবির ওসি মো. রেজাউল ইসলাম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এপিবিএনের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।

Tag
আরও খবর