রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগের ২য় ম্যাচে রিপোর্টার্স ইউনিটির দারুণ জয়


মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগ-এর দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি কাবাডি দল। প্রতিপক্ষ ভায়না কাবাডি দলকে হারিয়ে জয় দিয়ে লীগ অভিযান শুরু করেছে তারা।


আজ মঙ্গলবার বিকেলে নোমানী ময়দানে অনুষ্ঠিত খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে রিপোর্টার্স ইউনিটি। দলের রেইডাররা একের পর এক পয়েন্ট সংগ্রহ করে দলকে এগিয়ে নেন। অপরদিকে, ভায়না কাবাডি দল কিছু সময় ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত হার এড়াতে ব্যর্থ হয়।


প্রথমার্ধেই ১৯ পয়েন্টে এগিয়ে যায় রিপোর্টার্স ইউনিটি। দ্বিতীয়ার্ধে ভায়না দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৪৭–৩৯ পয়েন্টে জয় নিশ্চিত করে রিপোর্টার্স ইউনিটি কাবাডি দল।


খেলা শেষে উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে নোমানী ময়দান প্রাঙ্গণ। লীগ পরিচালনা কমিটির কর্মকর্তারা খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং আগামীর ম্যাচগুলোতেও ভালো খেলা অব্যাহত রাখার আহ্বান জানান।


উল্লেখ্য, মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগে জেলার বিভিন্ন ক্লাবের ৮টি দল অংশ নিচ্ছে। লীগের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার।


মাগুরা রিপোর্টার্স ইউনিটির পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টা এবং ১ নভেম্বর বিকাল ৩টায়, একই স্থানে—নোমানী ময়দানে।


উল্লেখ্য, গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় শিল্প সচিব ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগের উদ্বোধন করেন।


Tag
আরও খবর