আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

মোংলায় দেড় যুগ পর পৌর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


নানান কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মোংলায় প্রায় দেড় যুগ পর উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।যা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে উৎসবের আমাজ আর আনন্দ উল্লাস।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মোংলা পৌর যুবদলের আয়োজনে মোংলা শ্রমিক সংঘ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিলসহ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক সংঘ চত্বরে শেষ হয়।

র‌্যালি ও আনন্দ মিছিলে যুবদলের নেতা-কর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে ও নাচ-গানে অংশ নেন। এতে মোংলা পৌর বিএনপি, জেলা যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন রিপন এবং সঞ্চালনায় ছিলেন সাবেক জেলা যুবদলের সদস্য ও সাবেক কাউন্সিলর মো. আলাউদ্দিন।

প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্ল্যা সুজন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক এস. এম. এ. হাসান, পৌর যুবদলের আহ্বায়ক সুমন পাইক, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন মোংলা পৌর যুবদলের সদস্য সচিব এম. এ. কাশেম।

এছাড়াও উপস্থিত ছিলেন মজিবর রহমান মঞ্জু, খালিদ মাহমুদ সোহাগ, মাসুম ভূঁইয়া, রতন মাহমুদ, সুমন মল্লিক, আলী হোসেন বাচ্চু, শামিম হাসান, বি. এম. ওয়াসিম আরমান, মুহাম্মদ আল মামুন মল্লিক, লোকমান হোসেন, মাঝিমাল্লা সভাপতি মো. বেল্লাল, মো. হোসেন গাজী, জসিম গাজী, রাহাত হোসেন মুন্না, বাপ্পারাজ, রেজাউল করিম শুভ, মোল্লা মোহাম্মদ কামরুল, সরোয়ার হোসেন, মহাসিন ভূঁইয়া, মাহবুব মাহিন, শাহিন, আল আমিন, মহারাজ, আতিক সবুজসহ ৯টি ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যুবশক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, “যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত রাখবে।”

প্রধান অতিথি সুজাউদ্দিন মোল্ল্যা সুজন তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবে। বিএনপিকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

আরও খবর




deshchitro-6aa6993218dff-130926063810.webp
১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের

১৪ ঘন্টা ১২ মিনিট আগে