রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মাগুরার শ্রীপুরে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন

মাগুরার শ্রীপুরে ছাত্রদলের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে মঙ্গলবার  (২৮ অক্টোবর) সকালে শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজের নবাগত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা  কর্মসূচির লিফলেট তুলে দেয় কলেজ শাখা ছাত্রদল সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা। 


ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। 


এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর,   সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান প্রমুখ। 


এছাড়াও শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সোহান বিশ্বাস,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার তালহা উদ্দিন সান, সাংগঠনিক সম্পাদক তাহসিন সুলতান সানজিদ, সহ সাংগঠনিক সম্পাদক মৃদৃল মুন্সী, প্রচার সম্পাদক ইশা শেখ, ছাত্রনেতা খন্দকার তৌহিদ ইসলাম তনু, রিফাত বিশ্বাস, মোঃ আকাশসহ উপজেলা,  ইউনিয়ন ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  


শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খান  জানান,  ছাত্রদলের কাজই হলো শিক্ষার্থীদের পাশে থাকা। জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে চাই। ইনশাল্লাহ ছাত্রদের মঙ্গলে আমরা কলেজে একের পর এক সহযোগিতামূলক কাজ করে যাব।



পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর  বলেন, ‘শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে নেতৃত্ব গঠনে আজকের শিক্ষার্থীরাই মূলভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ছাত্রদল শুধু রাজনীতি নয়, মানবিক কাজেও বিশ্বাস করে। ভবিষ্যতেও ছাত্রদের যেকোনো প্রয়োজনেই তারা পাশে থাকবে বলে জানান। 

Tag
আরও খবর