রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে স্বচ্ছতার দৃষ্টান্ত: উন্মুক্ত লটারিতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

শেরপুরের ঝিনাইগাতীতে উন্মুক্ত ও স্বচ্ছ লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়। 


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে আয়োজিত এ লটারিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, উপজেলা সমাজসেবা অফিসার মো. সানজা হোসাইন সানী, উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শাহজাহান আনন্দ প্রমুখ।


জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নের ১৪টি বিক্রয়কেন্দ্রের জন্য ডিলারশিপ পেতে মোট ২৬৩ জন আবেদন করেন। বাছাই প্রক্রিয়া শেষে ২১৯ জন প্রার্থীকে লটারিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সেখান থেকে মোট ১৪ জন ডিলারকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।


উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচনের এই উদ্যোগকে প্রশংসা করেছেন অংশগ্রহণকারীরা। তাদের মতে, সাধারণত সরকারি ডিলার নিয়োগের ক্ষেত্রে তদবির ও অনিয়মের অভিযোগ উঠে আসে, কিন্তু এবার লটারির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়ায় কোনো বিতর্কের সুযোগ নেই।


ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “ডিলার নিয়োগ নিয়ে অনেক সময় বিভিন্ন অভিযোগ ওঠে। তাই শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির ব্যবস্থা করা হয়েছে। আশা করি নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেবেন।” 


এই উদ্যোগের মাধ্যমে ঝিনাইগাতী প্রশাসন সরকারি কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি দৃষ্টান্ত স্থাপন করল বলে মনে করছেন স্থানীয়রা।

Tag
আরও খবর