রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে ভূমি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের পরিদর্শন ও ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন

ভূমি সেবার মানোন্নয়ন ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান আজ ২০ অক্টোবর ২০২৫ সোমবার সকালে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া-গৌরীপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। পরিদর্শনকালে তিনি ইউনিয়ন ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন এবং ভূমি অফিসের সেবা কার্যক্রম, নাগরিক সুবিধা প্রদানের প্রক্রিয়া ও নথিপত্র সংরক্ষণের অবস্থা ঘুরে দেখেন। তিনি ভূমি সেবার মান উন্নয়ন, সেবাপ্রাপ্তদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতকরণ ও কর্মপদ্ধতিতে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য। ভূমি সেবায় স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।” জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ইউনিয়ন পর্যায়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালুর মাধ্যমে সাধারণ জনগণ আরও সহজে অনলাইন ও সরাসরি ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।

Tag
আরও খবর