আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

মোংলায় নদী থেকে গলায় ফাঁস লাগানো মৃত কুমির উদ্ধার

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলায় নদী থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি মৃত কুমিরের দেহ উদ্ধার করেছে বনবিভাগ। 

রোববার (১৯ অক্টোবর)সকালে শহরতলির নারকেলতলা এলাকা থেকে প্রায় ১০ হাত লম্বা কুমিরটি উদ্ধার করা হয়।

কুমিরটির একটি পা বিচ্ছিন্ন এবং দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

সকালে নদীতে ভেসে আসা কুমিরটি দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। এ সময় কুমিরের মৃতদেহ থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পুরো এলাকা অস্বস্তিতে পড়ে।

স্থানীয় গ্রামবাসী জানান, ‘কুমিরটির পা বিচ্ছিন্ন ও দেহে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে কুমিরটিকে কেউ হত্যার উদ্দেশ্যে আঘাত ও গলায় ফাঁস দিয়ে পা বিচ্ছিন্ন করেছে।

সুন্দরবন এলাকায় এত বড় কুমির গলায় ফাঁস দিয়ে হত্যার ঘটনা এটাই প্রথম।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, আমরা মৃত কুমিরটির দেহ উদ্ধার করে ময়না তদন্ত করে দেহটি মাটি চাপা দিয়েছি এবং ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছি। কুমিরটির মৃত্যু ও গলায় ফাঁস লাগানোর কারণ খতিয়ে দেখা হচ্ছে। আঘাতের চিহ্ন এবং পা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিও তদন্তের অংশ।

তিনি আরও জানান, এ ধরনের ঘটনা পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার জন্য উদ্বেগের। আমরা সংশ্লিষ্ট সব দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।


আরও খবর