পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

আজ ১৫ অক্টোবর বুধবার কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সকাল ১১টার দিকে পৌরসভা চত্বরে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, পৌর কাউন্সিলর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আদনান আখতার, পৌর কাউন্সিলর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, কুলিয়ারচর পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল হাসান ভূইয়া, উপসহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো.আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. পারভেজ মিয়া, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া, হায়দার এ আলম, উপজেলা বিএনপি’র সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ, পৌরসভার হিসাব রক্ষক বিধান চন্দ্র দাস, অফিস সহকারী মিনহাজুল ইসলাম রায়হান সহ পৌরসভার কর্মচারীবৃন্দ।

পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করার পাশাপাশি বাজারের রাস্তা পরিস্কার করে এবং ফগার মেশিন দ্বারা মশা নিধন স্প্রে দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, কুলিয়ারচর পৌরসভা’কে ডেঙ্গু মুক্ত রাখার লক্ষ্যে আজ ও আগামীকাল এ অভিযান চলবে। পৌরসভা পরিস্কার পরিছন্ন রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সেচ্ছাসেবীরা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের সাথে কাজ করছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।


আরও খবর

6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ ঘন্টা ১৮ মিনিট আগে