তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের চূড়ান্ত হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-10-2025 02:58:10 pm

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের প্রতি চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন।


আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা।


এসময় তারা বলতে থাকেন, আর মাত্র এক ঘণ্টা সময় বাকি আছে, আমাদের ন্যায্য দাবি মেনে নিন। তা না হলে আমরা একদফা (জাতীয়করণ) দাবিতে যাব এবং বাংলাদেশ অচল করে দেব।


সমাবেশে শিক্ষক ইসমাইল বলেন, ‘সরকারের সঙ্গে আর কোনো আপস নয়। এখন একটাই দাবি—প্রজ্ঞাপন জারি করতে হবে। অনেক সময় দিয়েছি, আর নয়। দাবি না মানলে আমরা শাহবাগ ব্লক করে রাজধানী অচল করব, দেশের সব জায়গায় শিক্ষকরা রাস্তায় নামবেন।’


আরেক শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ‘শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টাকে অনুরোধ করছি—দুপুর ১২টার মধ্যে দাবি মেনে নিন। তা না হলে শাহবাগ ব্লক করা হবে। এরপরও দাবি না মানলে জাতীয়করণের দাবিতে সারা দেশের শিক্ষকরা মাঠে নামবেন।’


উল্লেখ্য, গত ১২ অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবি নিয়ে রাজধানীতে আন্দোলন করে যাচ্ছেন

আরও খবর