সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

কুলিয়ারচরে ইউ.সি.বি এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন

কিশোরগঞ্জে কুলিয়ারচরে ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দী বাসস্ট্যান্ডে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউ.সি.বি)'র এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে কিশোরগঞ্জে আউটলেটের ৮টি শাখা চালু করা হয়েছে।

শাখাটি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউ.সি.বি) পিএলসি কটিয়াদী শাখার ব্যবস্থাপক এস.এম. অলি আহাদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ফিতা কেটে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড (ইউ.সি.বি) এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউ.সি.বি) এজেন্ট ব্যাংকিং দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড আউটলেট এর এজেন্ট রিমন ইসলাম হৃদয় এর সভাপতিত্বে ও এজেন্ট ব্যাংকিং ডিভিশন ময়মনসিংহ জোনের জোনাল ম্যানেজার মো. লিয়াকত আলী খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ এজেন্ট ব্যাংকিং এর অফিসার মো. ফেরদৌস আলম রাসেল, কিশোরগঞ্জ সদর এজেন্ট ব্যাংকিং এর রিলেশনশিপ অফিসার সুমন বসার, ডুমরাকান্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আসাদ ভূইয়া, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরীফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিন, সাংবাদিক মো. লোকমান হোসাইন, মো. আলী সোহেল, মুছাম্মৎ রোকেয়া আক্তার, শাহীন সুলতানা, মোছা. নিলুফা আক্তার নীলা, মো. আজিজুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দলের কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক মেজবাহুল হক খোকা, কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া ও সহ-সভাপতি এমাদ সরদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এজেন্ট ব্যাংকিং এর গ্রাহকবৃন্দ।

এ সময় বক্তরা বলেন, ব্যাংকিং খাতের অগ্রগতি ও ডিজিটালাইজড হয়েছে। এর সুফল প্রান্তিক জনগণ সুবিধা পেতে শুরু করেছেন। বিশেষ করে ডিজিটালাইজড ব্যাংকিং খাতের প্রভাবে বর্তমানে ব্যাংকের কাজ অনেক সহজ হয়ে গেছে। 

প্রধান অতিথি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউ.সি.বি) পিএলসি কটিয়াদী শাখার ব্যবস্থাপক এস.এম. অলি আহাদ বলেন, আমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে গণমানুষের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করেছি। দেশের সব অঞ্চলের মানুষ যাতে ব্যাংকিং সেবা পায় সে লক্ষ্যেই দেশব্যাপী শাখা-উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং আউটলেট গুলো কাজ করছে।

কুলিয়ারচর দ্বাড়িয়াকান্দী বাসস্ট্যান্ড এজেন্ট ব্যাংকিং আউটলেট সেবার বিসমিল্লাহ মেডিকেল হল এর পরিচালক রিমন ইসলাম হৃদয় বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের সব প্রকার সেবা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সকাল ৯ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে আমাদের এই নতুন আউটলেট শাখাটি।


আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

২ ঘন্টা ২০ মিনিট আগে