মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জ মহাসড়কে ময়লার ভাগাড় দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী


ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে ফেলা হচ্ছে পৌরসভার ময়লা আবর্জনা। আবর্জনার দূর্গন্ধে সড়ক দিয়ে চলাচল করা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খোলা জায়গায় ট্রাক ও ভ্যান ভর্তি করে প্রতিদিন ময়লা ফেলায় সড়কের একপাশ এখন ভাগাড়ে পরিণত হয়েছে। কাক আর কুকুর আবর্জনা টেনে হিঁচড়ে ছড়িয়ে দিচ্ছে সর্বত্র। সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়। বর্জ্য পঁচা দুর্গন্ধ বাতাসে মিশে ছড়াচ্ছে রোগবালাই। সরেজমিন গিয়ে দেখা যায় ঈশ^রগঞ্জ ব্রীজের উত্তর পাশে কাঁচা মাটিয়া নদীর পাড় ভরাট হয়ে ময়লা আবর্জনা এখন মহসড়কের উপর ছড়িয়ে পড়ছে। পৌরসভার ময়লা ফেলার নিজস্ব কোন জায়গা না থাকায় আবাসিক এলাকা অধ্যুসিত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ^রগঞ্জ ব্রীজ সংলগ্ন উন্মুক্ত স্থানে ময়লা ফেলার অব্যবস্থাপনা দেখা যায়। বাতাসে পুঁতিময় দুর্গন্ধ চারদিক ছড়িয়ে পড়ায় নাক চেপে  ও রুমাল ব্যবহার করে জায়গাটি পার হচ্ছেন পথচারীরা। যে জায়গায় ময়লা ফেলা হচ্ছে তার খুব কাছেই রয়েছে আবাসিক এলাকা মসজিদ পাঁচটি বাণিজ্যিক ব্যাংক ও অসংখ্য দোকানপাট। পথচারী ফারহানা অক্তার তুলি (৩৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি প্রধান সড়ক। এ সড়কে পথে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। দুর্গন্ধের  কারণে এ জায়গা দিয়ে হাটাতো দূরের কথা শ্বাস নিতেই কষ্ট হয়।

ভূইয়া সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী কাজী ইজাজুল হক ও শাহজাহান মিয়া জানান, দুর্গন্ধের কারণে দোকানে ক্রেতা আসতে চায় না। ঈশ^রগঞ্জ প্রেসক্লাব রোড়ের বাসিন্দা আ. জব্বার ভূইয়া ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুল ইসলাম ভূইয়া জানান, ময়লার দুর্গন্ধতো আছেই তার উপর ভাগাড়ে ফেলা শুকনো বর্জ্যে আগুন দেয়ার ফলে দুই তিন দিনব্যাপী জলন্ত আগুনের ধোঁয়ায় সমগ্র এলাকা আছন্ন হয়ে পড়ে। তখন আমাদের শ্বাস নিতেও কষ্ট হয়। আবাসিক এলাকা থেকে ভাগাড়টি সরিয়ে নেয়ার জন্য আমরা বহুবার আবেদন জানিয়েছি কিন্তু পৌর কর্তৃপক্ষ অসহনীয় দুর্ভোগের কথা একবারও চিন্তা করেনি। আমরা অবিলম্বে এখান থেকে ভাগাড়টি অপসারণের দাবী করছি। 

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন জানান, দুর্গন্ধ আর ধোঁয়া বাতাসে মিশে অক্সিজেনের ভারসাম্য নষ্ট হয়। ফলে শ্বাস কষ্ট ও ফুসফুসের প্রদাহের সৃষ্টি হতে পারে।

এব্যাপারে পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, পৌরসভার নির্দিষ্ট জায়গা নেই। পৌরবাসী জায়গা দেখিয়ে দিলে সেখানে ময়লা ফেলা হবে। স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার জন্য জায়গা খোঁজা হচ্ছে। জায়গা পাওয়া গেলে অধিগ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর