শেরপুর জেলার নকলা উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর ও উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে তিনি এসব দপ্তর ও প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান উপজেলা ভূমি অফিস, জানকীপুর কমিউনিটি ক্লিনিক, গুচ্ছগ্রাম প্রকল্পসহ দুটি চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। তিনি প্রকল্পগুলোর অগ্রগতি, কার্যকারিতা ও জনসেবায় এর প্রভাব সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
এ সময় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় একজন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়। তাকে প্রয়োজনীয় মালামালসহ একটি মুদি দোকান স্থাপনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি এবং জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
২ ঘন্টা ৪০ মিনিট আগে
২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ ঘন্টা ২৪ মিনিট আগে