রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপিত

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরেও আজ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, শেরপুর-এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ও সমাবেশের আয়োজন করা হয়। ৮ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, বরং এটি একটি মানবিক অঙ্গীকার। তারা আরও উল্লেখ করেন, প্রতিটি কন্যাশিশু যেন সাহস, শিক্ষা ও সুরক্ষার আলোয় বেড়ে উঠতে পারে, সে পরিবেশ সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নারী সংগঠন, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা প্রতিজ্ঞা করেন যে, কন্যাশিশুর অধিকার ও মর্যাদা রক্ষায় সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক ভূমিকা পালন করবেন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, শেরপুর-এর উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতি/সংস্থাগুলোর মাঝে আর্থিক অনুদান চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতি ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর