রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ভারতে পাচারকালে ঝিনাইগাতী সীমান্ত এলাকায় পাচারকারী চক্রের দুই সদস্যসহ ২৪ জন আটক

ভারতে পাচারকালে শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় পাচারকারী চক্রের দুই সদস্যসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি। ৬ অক্টোবর সোমবার রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের গজারি বাগান নামের এলাকা থেকে তাদের আটক করা হয়। ৭ অক্টোবরমঙ্গলবার সকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়কের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইগাতীর হলদীগ্রাম বিওপির একটি টহলদল সোমবার রাতে বিশেষ অভিযান চালায়। এসময় ভারতে অনুপ্রবেশকালে সীমান্ত পিলার ১১১০/এমপি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজারি বাগান নামক স্থান থেকে চারটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা ২৪ জনকে আটক করা হয়। এসময় তাদেরকে বহনকারী চারটি অটোরিকশা এবং দেহ তল্লাশি করে নগদ ৫৪ হাজার ৪০০ টাকা, সিম কার্ডসহ ১৪টি মোবাইল ফোন সেট, একটি করে হাতঘড়ি ও পাওয়ারব্যাংক জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আটকদের ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। আটকদের মধ্যে পচারের জন্য জড়ো করা হয় ১৮ জনকে। এর মধ্যে ১৬ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার এবং একজন করে নাটোর ও রাজশাহী জেলার অধিবাসী। পাচারকারীচক্রের দুইজনের একজনর চাঁপাইনবাবগঞ্জ জেলার এবং অপরজন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি গ্রামের বাসিন্দা। আর চার অটোরিকশাচালকের সবাই নালিতাবাড়ীর নন্নী, সমশ্চূড়া ও বুরুঙ্গা এলাকার বাসিন্দা। আটকদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মানবপাচারের মূল হোতা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা গ্রামের মফিদুল ইসলাম (৩০)। তিনি পলাতক রয়েছেন। আটকরা প্রত্যেকে পাঁচ হাজার টাকা দিয়ে ভারতে যাওয়ার জন্য দালাল চক্রের সঙ্গে লেনদেন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বলেন, বিজিবির পক্ষ থেকে আটক ২৪ জনকে ঝিনাইগাতী থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মানবপাচার রোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী মামলা হয়েছে। আর অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার দায়ে আরো একটি মামলা হয়েছে।

Tag
আরও খবর