রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে মহারশি নদীর স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখা। ৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সদর বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) শেরপুর জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আবু আহমেদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুলায়মান আহমেদ, কৃষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক আনিছ আহমেদ, ক্ষেতমজুর সমিতির উপজেলা আহ্বায়ক শাহিন মিয়া, শ্রমিক নেতা আফিল শেখ, জুয়েল আহমেদ এবং গণঅধিকার পরিষদের উপজেলা শাখার সদস্য সচিব গোলাম নূর প্রমুখ। বক্তারা বলেন, প্রতি বছর আকস্মিক বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হন। এই পরিস্থিতি মোকাবেলায় মহারশি নদীর দুই তীরে কেবল ঘষামাজা নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণই হতে পারে টেকসই সমাধান। মানববন্ধন শেষে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

Tag
আরও খবর