আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ কমিটির সমাজ সচেতনতামূলক সুধী সমাবেশ

সুধী সমাবেশ।

‘মাদক, জুয়ার টানবো লাগাম, সবার আগে নিজের গ্রাম’-এই স্লোগানে রংপুরের পীরগাছা ইউনিয়নের চন্ডিপুর দুর্জন প্রতিরোধ কমিটির সমাজ সচেতনতামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে চন্ডিপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।  

চন্ডিপুর দুর্জন প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল গোফ্ফার মিয়ার সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুমন আকন্দের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন পীরগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা। বিশেষ অতিথি ছিলেন আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেন, ইউপি সদস্য শামীম হাসান কাজল, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন চন্ডিপুর দুর্জন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহসভাপতি ইস্রাফিল মিঞা, বাবলু মিয়া, সহসম্পাদক শফিকুল ইসলাম, উপদেষ্টা মোজাহারুল ইসলাম রনজু, সদস্য হাফেজ সাখাওয়াত হোসেন, আব্দুল মালেক, চন্ডিপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সহ আরও অনেকে। 

চন্ডিপুর দুর্জন প্রতিরোধ কমিটির শুধু মাদক, জুয়া ও ক্যাসিনো বিরোধী কাজ নয়। সমাজে চুরি, ছিনতাই, সুদ, যৌতুক, ব্যাভিচার সহ সমাজে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এ কমিটি। শুধু কমিটি নয়, কমিটির বাইরে যারা আছেন তারাও এ কমিটির হয়ে কাজ করতে পারবেন। পর্যায়ক্রমে এ কমিটির কার্যক্রম পুরো উপজেলায় ছড়িয়ে যাবে। 

বক্তারা বলেন, দিনে দিনে পীরগাছায় মাদকের অভয়ারণ্য গড়ে উঠেছে। অনেকে জুয়া, মোবাইলে ক্যাসিনো খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে। যারা মাদক খায় তারা সর্বপ্রথম তার পিতামাতার উপর আক্রমণ করে, কারণ নেশার টাকা না পেলে তারা দিশাহারা হয়ে পড়ে।

এমনকি নেশার টাকা জোগাড় করতে না পেরে এরা অন্যের গরু, ছাগল, মোটরসাইকেল, অটোরিকশা চুরি/ছিনতাই, সুপারি চুরি, শিক্ষাপ্রতিষ্ঠানের রড, এ্যাংগেল, জানালা চুরি করে থাকে। এদেরকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, সন্ধ্যার পর কোনো এলাকায়/গ্রামে কোনো অচেনা, অজানা লোক প্রবেশ করলে তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। কোনভাবেই মাদক সরবরাহ, পরিবহন, ক্রয়, বিক্রয় করতে দেওয়া হবে না। 

আরও খবর