‘মাদক, জুয়ার টানবো লাগাম, সবার আগে নিজের গ্রাম’-এই স্লোগানে রংপুরের পীরগাছা ইউনিয়নের চন্ডিপুর দুর্জন প্রতিরোধ কমিটির সমাজ সচেতনতামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে চন্ডিপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।  

চন্ডিপুর দুর্জন প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল গোফ্ফার মিয়ার সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুমন আকন্দের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন পীরগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা। বিশেষ অতিথি ছিলেন আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেন, ইউপি সদস্য শামীম হাসান কাজল, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন চন্ডিপুর দুর্জন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহসভাপতি ইস্রাফিল মিঞা, বাবলু মিয়া, সহসম্পাদক শফিকুল ইসলাম, উপদেষ্টা মোজাহারুল ইসলাম রনজু, সদস্য হাফেজ সাখাওয়াত হোসেন, আব্দুল মালেক, চন্ডিপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সহ আরও অনেকে। 

চন্ডিপুর দুর্জন প্রতিরোধ কমিটির শুধু মাদক, জুয়া ও ক্যাসিনো বিরোধী কাজ নয়। সমাজে চুরি, ছিনতাই, সুদ, যৌতুক, ব্যাভিচার সহ সমাজে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এ কমিটি। শুধু কমিটি নয়, কমিটির বাইরে যারা আছেন তারাও এ কমিটির হয়ে কাজ করতে পারবেন। পর্যায়ক্রমে এ কমিটির কার্যক্রম পুরো উপজেলায় ছড়িয়ে যাবে। 

বক্তারা বলেন, দিনে দিনে পীরগাছায় মাদকের অভয়ারণ্য গড়ে উঠেছে। অনেকে জুয়া, মোবাইলে ক্যাসিনো খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে। যারা মাদক খায় তারা সর্বপ্রথম তার পিতামাতার উপর আক্রমণ করে, কারণ নেশার টাকা না পেলে তারা দিশাহারা হয়ে পড়ে।

এমনকি নেশার টাকা জোগাড় করতে না পেরে এরা অন্যের গরু, ছাগল, মোটরসাইকেল, অটোরিকশা চুরি/ছিনতাই, সুপারি চুরি, শিক্ষাপ্রতিষ্ঠানের রড, এ্যাংগেল, জানালা চুরি করে থাকে। এদেরকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, সন্ধ্যার পর কোনো এলাকায়/গ্রামে কোনো অচেনা, অজানা লোক প্রবেশ করলে তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। কোনভাবেই মাদক সরবরাহ, পরিবহন, ক্রয়, বিক্রয় করতে দেওয়া হবে না। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024