পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

কুলিয়ারচরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ ৬ অক্টোবর সোমবার সকাল ৮ টার দিকে খবর পেয়ে পুলিশ উপজেলার ছয়সূতী ও দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মাঝামাঝি ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে কাঁঠালতলী নামক স্থান থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে।

স্থানীয়দের মতে, ওই নারীকে প্রায়ই কুলিয়ারচরের বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, অনেকেই তাকে চেনতো তবে কেউ তার পারিবারিক পরিচয় জানতেন না। এই নারী প্রায়ই চলন্ত গাড়ির কাছে যেতেন এবং কখনো গাড়িতে ধাক্কা দিতেন বলেও জানান তারা। লাশের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হেলাল উদ্দিন পিপিএম বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যেহেতু ঘটনাস্থল হাইওয়ে থানার অন্তর্ভুক্ত, ভৈরব হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে, হাইওয়ে থানা পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।

ভৈরব হাইওয়ে থানার এসআই শামীম আল মামুন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

আরও খবর


6ae824bd1f9e0-021126115053.webp
সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা

২ ঘন্টা ৩৬ মিনিট আগে