রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

শ্রীপুরে ১৪৯টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির নেতা।


দুর্গাপূজা উপলক্ষে মাগুরা শ্রীপুর উপজেলাতে ১৪৯টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মাগুরা জেলা শ্রীপুর উপজেলা সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো।মঙ্গলবার বিকাল ৪ঃ০০ টা থেকে গভীর রাত পর্যন্ত ৮ টি ইউনিয়নের পরিদর্শন করেন। ৩ থেকে ৪শ মোটরসাইকেল নিয়ে প্রতিটা ইউনিয়নে প্রতিটা পূজা মন্দির পরিদর্শন শেষ করেন। তিনি উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শনকালে বক্তব্য রাখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন।


শ্রীপুর উপজেলাতে হোঙ্গলডাঙ্গা, চিলগাড়ি, চাকদাহ,মাশালিয়া,লাঙ্গলবাঁধ নাকোল, শ্রীপুর সদর,আমলসার, সব্দালপুর, শ্রীকোল, কাদির পাড়া, দারিয়াপুর ও সার্বজনীন পূজা মন্দিরসহ সকল মন্দির পরিদর্শন করেন।


পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েতসহ জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। 


এসময় বদরুল আলম হিরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অসাম্প্রদায়িক চিন্তাধারা এদেশের সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করা। তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশি। আগামীর নতুন বাংলাদেশ গড়তে আপনাদের সক্রিয় ভূমিকা প্রত্যাশ করছি। আগামী নির্বাচনে তিনি বিএনপির পাশে থাকার জন্য আহবান জানান।


 সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো আরো বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, এটি বাংলার সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এ উৎসব আজ জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সবাই মিলে মিশে উৎসব উদযাপন করাই আমাদের সম্প্রীতির মূল ভিত্তি।



Tag
আরও খবর