নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কচুয়ায় জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চাঁদপুরের কচুয়ায় জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 

সোমবার ২৯ সেপ্টেম্বর কচুয়া উপজেলার বিশ্বরোডে তৃপ্তি কমিউনিটি সেন্টারে দৈনিক নতুন আশা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মো: আকাশ মিয়াজী'র সভাপতিত্বে কচুয়া প্রেসক্লাব এর  সাধারণ সম্পাদক অধ্যাপক মো: এমদাদ উলল্যাহ'র পরিচালনায়  আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। 

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন- গঠন মূলক সমালোচনা আমি পছন্দ করি। মিথ্যা বানোয়াট গুজব সব সময় ঘৃণা করি।  আমার অফিসের  দরজা সবার জন্য খোলা, যে কোন মানুষ, আমার রুমে ঢুকতে পারবে, যে কোন বিষয় কথা বলতে পারবে।

আমি কচুয়াতে যোগাযোগ দান করার পর থেকে চেষ্টা করে যাচ্ছি কচুয়ার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার। কচুয়ার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এক প্রশ্নে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছি। সেই অনুযায়ী কাজ চলছে। কচুয়া পৌরসভাকে পরিষ্কারও পরিচ্ছন্ন রাখতে অন্যত্র ময়লা ফেলার জায়গা করেছি।

বিশেষ করে আমি আশাবাদী আপনারা সাংবাদিকরা সত্যকে সত্য বলবেন, আর মিথ্যাকে মিথ্যা বলবেন।  দৈনিক নতুন আশা পত্রিকা পাঠকের মনজয় করে বহুদূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা।

পত্রিকার সংশ্লিষ্ট সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কচুয়া, চাঁদপুর মো: আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: আজিজুল ইসলাম, 

আমন্ত্রিত অতিথি কচুয়া উপজেলা এলজিইডির  প্রকৌশলী মো: আ: আলিম লিটন

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার, কচুয়া প্রেসক্লাব এর সভাপতি মো: আতাউল করিম, কচুয়া কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: হাবিব উল্লাহ হাবিব, কচুয়া প্রেসক্লাব সাবেক সভাপতি মো: আবুল হোসেন, কচুয়া প্রেসক্লাব এর সাবেক সভাপতি  মো: খোরশেদ আলম সিকদার, কচুয়া প্রেসক্লাব এর সহ- সভাপতি ডা: এ কে এম জাকির হোসেন  বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন আবু হানিফ,  দৈনিক নতুন আশা পত্রিকার পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Tag
আরও খবর