রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ঝিনাইগাতীতে যুবদল নেতা এরশাদের সংবাদ সম্মেলন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামের বাসিন্দা ও মালিঝিকান্দা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এরশাদ হোসেন তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেছেন। এ নিয়ে তিনি আজ ২৯ সেপ্টেম্বর সোমবার এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, মালিঝিকান্দা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহিদুল সোনার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন যে এরশাদ ও আব্দুল মোতালেব তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এছাড়াও এ সংক্রান্ত একটি অভিযোগ থানায় দাখিল করেছেন। পুলিশি তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। এরশাদের দাবি, স্থানীয় নৃ-গোষ্ঠীর বাসিন্দা মানিক চাঁদ রবিদাশের প্রায় তিন শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন যুবলীগ নেতা জাহিদুল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও তিনি জমি ছাড়তে অস্বীকৃতি জানান। এ ঘটনার জের ধরেই ষড়যন্ত্রমূলকভাবে তার নাম জড়িয়ে মিথ্যা অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমি যদি সত্যিই চাঁদা দাবি করে থাকি এবং তা প্রমাণিত হয় তাহলে আইন ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো ধরনের শাস্তি মেনে নেব। কিন্তু যদি না হয়ে থাকে তবে আমার ও আমার দলের ভাবমূর্তি নষ্ট করার দায়ে প্রশাসন ও দলীয় ফোরামে এর সুষ্ঠু বিচার চাই।” উল্লেখ্য, বিভিন্ন অভিযোগে গত ২০২৪ সালের ৫ আগস্টের পর র‍্যাব-১৪ যুবলীগ নেতা জাহিদুল সোনারকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে দাবি করেন এরশাদ হোসেন। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর