বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নড়াইলে লোহাগড়ায় জমে উঠেছে সুপারীর হাট

পাকা সুপারি জমা করে রাখা



নড়াইলের লোহাগড়ায় সুপারী মৌসুম ঘিরে সরগরম হয়ে উঠেছে হাটবাজারগুলো। উপজেলার লোহাগড়া বাজার, এড়েন্দা হাটসহ আশপাশের বিভিন্ন বাজারে সুপারী বিক্রেতা ও ব্যবসায়ীদের ব্যস্ততা চোখে পড়ার মতো।


ঘুরে দেখা যায়, ভোর থেকেই কৃষকরা তাদের বাগান থেকে তাজা সুপারী তুলে ঝুড়ি ও বস্তায় ভরে হাটে নিয়ে আসছেন। হাটে এসে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে দরদাম করছেন। সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত চলে এই কেনাবেচার ধুম। ফলে পুরো হাটজুড়ে সুপারী বিক্রেতা, ক্রেতা ও আড়তদারদের ভিড়ে জমে ওঠে এক প্রাণচাঞ্চল্যময় পরিবেশ।


এড়েন্দা হাটের এক আড়তদার জানান, “প্রতিটি হাটে গড়ে ২ থেকে আড়াই লক্ষ টাকার সুপারী কেনাবেচা হয়। স্থানীয় কৃষকরা ভালো দাম পাচ্ছেন, আর পাইকাররা তা কিনে নিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন।”


ব্যবসায়ীদের মতে, এ বছর সুপারীর ফলন আগের চেয়ে ভালো হয়েছে। বাজারে সরবরাহ বেড়েছে, তবে চাহিদা থাকায় দামও বেশ ভালো। কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।


শুধু স্থানীয় অর্থনীতিই নয়, মৌসুমি এ সুপারী বেচাকেনা অনেক পরিবারকে জীবিকার সুযোগ করে দিচ্ছে। কৃষক, আড়তদার, খুচরা ব্যবসায়ী—সবাই এ মৌসুমে সমানভাবে লাভবান হচ্ছেন।


স্থানীয়রা বলছেন, সুপারীর হাটকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিতে যেমন গতি আসছে, তেমনি আশপাশের বাজারগুলোতেও সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। লোহাগড়ার এ হাটগুলো তাই শুধু বেচাকেনার স্থান নয়, গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবেও গুরুত্ব বহন করছে।

Tag
আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৪ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে