বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে অপু টেলিকম এন্ড ট্রেনিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

‘নিজেকে দক্ষ করে গড়ে তুলুন বেকারত্বকে না বলুন’-এই শ্লোগান ধারণ করে মিরসরাই উপজেলার প্রথম মোবাইল সার্ভিসিংয়ের ইন্সটিটিউট অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইন্সটিটিউটের মোবাইল সার্ভিসিং কোর্সের বিভিন্ন ব্যাচের বিদায় ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কোর্স সম্পন্ন করা ৪০ শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল গবেষক ও মলিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ড. কামাল উদ্দিন। অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সালা উদ্দিন অপুর সভাপতিত্বে এবং নুর নবী সবুজের সঞ্চালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, ট্রেইনার ইমাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল উদ্দিন বলেন, মিরসরাইয়ের দিকে এখন পুরো বিশ্বের চোখ, সবাই মিরসরাই ইকোনমিক জোনে ছুটে আসছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থান হবে ৩০ লাখের বেশি মানুষের অথচ পুরো মিরসরাইয়ের জনসংখ্যা ৫ লাখেরও কম, কাজেই আমাদেরকে দক্ষতা অর্জন করে নিজের এই অর্থনৈতিক অঞ্চলে সুযোগ করে নিতে হবে।

এছাড়াও তিনি মিরসরাইয়ের বেকার অদক্ষ যুবকদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রতিটি ইউনিয়নে টেকনিক্যাল স্কুল স্থাপনের জন্য সবাইকে কথা বলার এবং এগিয়ে আসার আহবান জানান। সমাপনী বক্তব্যে অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সালা উদ্দিন অপু বলেন, আগামীতে মোবাইল সার্ভিসিং কোর্সের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্সসহ বিভিন্ন কোর্স চালুর পরিকল্পনা করছি।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ১৪ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ১৯ মিনিট আগে