কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

রাজবাড়ীর গোয়ালন্দে ৫ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দে ৫ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ২ লক্ষ ৫০ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে । যার বাজার মূল্য ৫ লক্ষ টাকা। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১ টা সময় দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে এ অবৈধ কারেন্ট জাল পোড়ানো হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, পদ্মা নদীতে নৌপুলিশের অভিযান চলছিলো সে সময় জেলেরা নদীতে নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে মাছ ধরার জন্য অবৈধ কারেন্ট জাল ফেলে সেই কারেন্ট জাল নদীতে রেখেই পালিয়ে যায় তারা । তখন নদী থেকে নিষিদ্ধ কারেন্ট জাল তুলে এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোঃ নাহিদুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ত্রিনাথ বলেন, অবৈধ কারেন্ট জাল গুলো আগুনের পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।এই অবৈধ জালের বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।নদীতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন,, নদীতে অবৈধ কারেন্টে জাল দিয়ে মাছ ধরা যাবে না। পাশাপাশি নদীতে বাঘাইড় মাছ ও ঢাই মাছ ধরা যাবে না।বাঘাইড় ও ঢাই মাছ ধরলে সেগুলো নদীতে ছেড়ে দিতে হবে। দৌলতদিয়া মৎস্য আড়ৎদারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া মৎস্য আড়ৎদার মো.দেলোয়ার হোসেন, মমিন মন্ডল, হালিম সরদার, ও বাবু,রেজাউল সহ আরও অনেকেই।
আরও খবর