রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

দ্বারিয়াপুরের পীর সাহেবের মাজার জিয়ারত করলেন বিএনপির নেতৃবৃন্দ


মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা হজরত মাওলানা শাহসুফি তোয়াজউদ্দিন আহমেদ (রহ)- এর মাজার জিয়ারত করেছেন মাগুরা জেলা, শ্রীপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে দ্বারিয়াপুর দরবার শরীফ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে নেতৃবৃন্দ মাজার জিয়ারতে অংশ নেন। 

নামাজপূর্ব আলোচনায় জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহমেদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি ও তার নিজের জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মসজিদের উন্নয়নের জন্য ১০ হাজার টাকা অনুদান দেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. শাহেদ হাসান টগর, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমানসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। 

মাজার জিয়ারত শেষে নেতৃবৃন্দ পীর সাহেবের পুত্র বিশিষ্ট ছড়াকার আবু সালেহর বাড়িতে তার সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তারা দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন।



Tag
আরও খবর