সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

অভয়নগরে ঘেরের পাশ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলার নলামারা এলাকায় একটি মাছের ঘেরের পাশ থেকে নসিব তালুকদার (৫০) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নসিব উপজেলার গোপিনাথপুর গ্রামের হামিদ তালুকদারের ছেলে।পুলিশের ধারণা, মাছ চুরি করতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হয়ে থাকতে পারেন।বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নলমারা এলাকার গোবিন্দ ও প্রদীপের ঘেরের পাশে স্থানীয়রা নসিবের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে অভয়নগর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা নসিবের মরদেহ উদ্ধার করে দেখতে পায়, তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নসিব তালুকদার মাছ চুরি করতে ওই ঘেরে প্রবেশ করেছিলেন। এ সময় তাকে দেখে স্থানীয়রা "চোর, চোর" বলে ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান।লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রাথমিকভাবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।এই ঘটনার পেছনে আর কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।


আরও খবর