নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন নাঙ্গলকোটের নারায়নকোট গ্রামে প্রত্যয় সংগঠনের ১৬তম টিউবওয়েল উদ্বোধন খাগড়াছড়িতে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা শ্রীমঙ্গল থানার ফেসবুক আইডিতে বিদায়ী অফিসার ইনচার্জের আবেগঘন স্ট্যাটাস বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা

ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে: মির্জা ফখরুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-09-2025 02:00:51 pm

দুই একটি দল ছাড়া সবাই নির্বাচনের পক্ষে। তাই সব অবিশ্বাস দূর করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাক্ষাৎকারটি নেন।


মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টাও নির্বাচনের পক্ষে। তবে শত্রুরা বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে রাখতে চাইছে যা সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে। যে অবিশ্বাস মানুষের মাঝে তৈরি হয়েছে সে অবিশ্বাস দূর করে বিশ্বাস সৃষ্টির জন্য সবাইকে কাজ করতে হবে। সেগুলোর জন্য সেভাবে এগুতে হবে।


বিএনপি মহাসচিব বলেছেন, ড. ইউনূসও নির্বাচনের পক্ষে এবং বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে বৈঠকে এ বিষয়ে দৃঢ় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তার মতে, অন্যান্য রাজনৈতিক দলও জানে যে নির্বাচন আসন্ন।


তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে সচেতন থাকলেও বাংলাদেশের সমস্যার সরল সমাধান নেই। শত্রুরা দেশকে অস্থিতিশীল রাখতে চায়। এতে দেশের স্থিতিশীলতা সম্পর্কে আস্থা কমছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মব ভায়লেন্স, বাড়িঘর ধ্বংস ও কারখানা জ্বালানোয়ের মতো ঘটনা আগে এতটা পরিকল্পিতভাবে ঘটেনি।


মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর ধরে বিভাজনের রাজনীতি চালিয়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অবিশ্বাস সৃষ্টি হয়েছে। তিনি বলেন, মানুষের মধ্যে আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এখন তাদের মূল কাজ করতে হবে।


এনসিপি ও জামায়াত নির্বাচন নিয়ে ভিন্ন অবস্থান নিলেও মির্জা ফখরুলের মতে, রাজনৈতিক দল সবসময় আলোচনার মাধ্যমে কিছু অর্জন করতে চায়। তবে কিছু দাবি পূরণ সহজ নয়। তার ভাষ্য, ইতোমধ্যে অনেক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও আলোচনার সুযোগ রয়েছে।

আরও খবর