কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

কিশোরগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা



নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লোকমান আলম, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মায়া বেগম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্,ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা আমীর প্রকৌশলী আব্দুল হালিম,গণঅধিকার পরিষদের জেলা সভাপতি এ কে উদারসহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এ বছর উপজেলার ৯ টি ইউনিয়নে ১১৬ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। অধিক গুরুত্বপূর্ণ পূর্ণ ১৬ পূজা মন্ডপে নেয়া হয়েছে আইনশৃঙ্খলার কঠোর নিরাপত্তার ব্যবস্থা। 
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন,দূর্গা পূজা যেন নির্বিঘ্নে করতে পারে সে জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পরে প্রত্যেক পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৫শ কেজি করে চালের বরাদ্দের ডিও প্রদান করেন।

আরও খবর