পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াছিন খন্দকারের সভাপতিত্বে শুরু হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাও. মুহাম্মদ রফিকুর রহমান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাও. মুহাম্মদ মাহবুবুর রহমান আবেদী, উপজেলা যুবদলের আহবায়ক মো. আজহার উদ্দিন লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, সহকারী প্রকৌশলী (বিএডিসি) শাওন মালাকার, 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুসলিমা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. ইলিয়াস ভূইয়া, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তফা কামাল (কাজল), উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক বিজয় দাস, হিন্দু বুদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক সলিল কান্তি রায়, সদস্য সচিব শুসেন চন্দ্র দাস, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মোছা. শরীফুন নেছা শুভ্রা, ফারজানা আক্তার, লোকমান হোসাইন, মো. আলী সোহেল, শাহীন সুলতানা, মোছা. নিলুফা আক্তার নীলা, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন ও ফাহিম আহমেদ সহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিগণ।

এসময় নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াছিন খন্দকার উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করে বলেন, পূজা চলাকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সকল প্রকার পদক্ষেপ নিবেন তিনি।

এবার উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় ৩৪ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর ৩২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এবার দুইটি বেড়েছে।

আসছে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।

আরও খবর


6ae824bd1f9e0-021126115053.webp
সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা

২ ঘন্টা ৩৭ মিনিট আগে