মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

আমন ধান সুরক্ষায় সেক্স ফেরোমন ব্যবহার করে সুফল পাচ্ছেন ঈশ্বরগঞ্জের কৃষকরা


দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জের কৃষকরা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে নিরাপদ শাকসবজি উৎপাদন করে আসছিলেন। তাদের বদ্ধমূল ধারণা ছিল এই ফাঁদ শুধু শাকসবজি উৎপাদনই ব্যবহৃত হয়। ধান সুরক্ষায় এই সেক্স ফেরোমন পোকা দমনে কার্যকর ভূমিকা পালন করে তা তাদের জানা ছিল না। চলতি আমন মৌসুমে উপজেলার তিনটি ইউনিয়নের সাত জনের কৃষকের আমন ধান ক্ষেতে ওয়াইএসবি লিউর সেক্স ফেরামেন ফাঁদ পেতে পোকামাকর দমন করে কৃষকের সেই ভুল ধারণা পাল্টে দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সরেজমিন গিয়ে দেখা যায়, বড়হিত ইউনিয়নের পাইকুড়া রংপুর গ্রামের প্রান্তিক চাষী রফিকুল ইসলাম, শামসুজ্জামান, বৃপাঁচাশি গ্রামের আবুল কালাম, মুখলেছুর রহমান, ঈসমাইল হোসেন বাচ্চু ও বড়হিত গ্রামের হেলাল উদ্দিন তারা প্রত্যেকেই ৪০ শতক করে জমিতে ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন করেছেন। সংশ্লিষ্ট কৃষকরা জানিয়েছেন এই ফাঁদ স্থাপন করায় ৯০-৯৫ ভাগ পোকা দমন সম্ভব হচ্ছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আখসার খান জানান, সেক্স ফেরোমন পদ্ধতি পরিবেশ বান্ধব ও স্বল্পমূল্যে স্থাপন করা যায়। প্রতি কাঠায় ফাঁদ স্থাপন করতে হয় ৪টি। একটি সেক্স ফেরোমন তৈরি করতে খরচ হয় ৪০ টাকা। ধান রোপনের ১৫- ২০ দিনের মধ্যে এই সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন করতে হয়। একটি সেক্স ফেরোমন রোপন কাল থেকে ধান কাটা পর্যন্ত ক্ষেতকে সুরক্ষা দিয়ে থাকে।

কৃষক ঈসমাইল হোসেন বাচ্চু জানান, তাদের জমিতে স্থাপনকৃত ফেরোমন ফাঁদে পড়ে ক্ষতিকর মাজরা পোকা মারা যাচ্ছে। কীটনাশক ব্যবহার না করায় তাদের উৎপাদন ব্যয়ও কম হচ্ছে। পোকা দমনে পরিবেশ বান্ধব ও স্বল্পব্যয়ী সেক্স ফেরোমন পদ্ধতি ঈশ্বরগঞ্জের  কৃষকদের মাঝে আশার আলো হয়ে উঠেছে। এই পদ্ধতি ব্যবহারে আমরা সবাই সুফল পাচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান জানান, এই পদ্ধতি শুধু চাষাবাদের খরচই কমাচ্ছে না বরং পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে। ধানের ক্ষতিকর মাজরা পোকা দমনে সেক্স ফেরোমন অত্যন্ত কার্যকরি একটি পদ্ধতি। এই ফাঁদ স্থাপন করলে পুরুষ মাজরা পোকা গুলো মারা যায় ফলে মাজার বংশ বিস্তার প্রায় শুন্যের কোটায় নেমে আসে। মাজরার বংশ বিস্তার না হওয়ায় কৃষকদের ধান সুরক্ষা পায়। কৃষকদের সেক্স ফেরোমন ব্যবহারে উৎসাহিত করার লক্ষে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় চলতি আমন মৌসুমে বড়হিতে ৬টি , চর হোসেনপুরে ১টি , নাউরিতে ১টি করে প্রদর্শনী প্লট কৃষকদের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। আগামী রবি মৌসুমে সেক্স ফেরোমন স্থাপনের লক্ষ্য মাত্রা আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।


Tag
আরও খবর