কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর

যশোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় খাজা মেহেদী শিকদার: জুলাই বিপ্লবের সাহসী নেতা

আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক খাজা মেহেদী শিকদার। "জুলাই বিপ্লবে" সক্রিয় অংশগ্রহণ এবং রাজপথে সাহসী ভূমিকার কারণে তিনি ইতোমধ্যে নিজ এলাকা ও রাজনৈতিক মহলে ইতিবাচক পরিচিতি পেয়েছেন।তরুণ এই নেতা জুলাই আন্দোলনের সময় রাজধানীর বাংলামটরে পুলিশি হামলা ও ছাত্রলীগের আক্রমণের শিকার হয়েছিলেন। পুলিশের গুলিতে আহত হওয়া সত্ত্বেও তিনি আন্দোলন থেকে পিছিয়ে আসেননি।দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্র রাজনীতিতে যুক্ত থাকা এই নেতা কর্মজীবনেও আন্দোলন-সংগ্রামে নিজেকে সর্বদা সরব রেখেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, স্বৈরাচারী শাসনের অবসানে তিনি গোপনে বা প্রকাশ্যে সবসময় রাজপথে ছিলেন, যদিও ব্যক্তিগতভাবে তা নিয়ে ঢোল পেটাতে পছন্দ করেন না।

পেশায় একজন সিনিয়র রিপোর্টার হিসেবে খাজা মেহেদী শিকদার দৈনিক রূপালী বাংলাদেশ-এ ক্রাইম ও বিএনপি বিটে কাজ করছেন। তিনি নিজেকে সাবেক ছাত্রনেতা হিসেবে পরিচয় দিলেও, ব্যক্তিগতভাবে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠিত দল বিএনপিকে পছন্দ করেন। তার সাংবাদিকতার অভিজ্ঞতা তাকে সাধারণ মানুষের সমস্যাগুলো গভীরভাবে বুঝতে সাহায্য করেছে, যা তাকে একজন প্রার্থী হিসেবে আরও বেশি গ্রহণযোগ্যতা দিয়েছে।খাজা মেহেদী শিকদার শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতিমূলক কর্মকাণ্ডেও সক্রিয়। স্থানীয়রা মনে করেন, এমন তরুণ ও জনবান্ধব নেতৃত্ব তাদের এলাকার জন্য অপরিহার্য। যদিও যশোর-৪ আসনে অন্য দলের একজন তরুণ নেতার মনোনয়নের সম্ভাবনা নিয়ে গুঞ্জন রয়েছে, স্থানীয় জনগণ খাজা মেহেদী শিকদারকে একজন ভালো মানুষ ও নেতা হিসেবে চেনেন।স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ইতিমধ্যে নির্বাচনী প্রচার শুরু করেছেন। ঢাকা ও নিজ এলাকার ভোটারদের সাথে নিয়মিত যোগাযোগ করে তিনি তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ নিচ্ছেন। তিনি বলেন, "আমি মানুষের সেবায় বিশ্বাস করি। যদি ভোটাররা আমাকে সুযোগ দেন, আমি বাঘারপাড়া, বসুন্দিয়া ও অভয়নগরকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।"


আরও খবর