কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

নড়াইলে সদরে সহকারি শিক্ষা অফিসার হিসেবে যোগদান করবেন কড়ফা গ্রামের কৃতি সন্তান আফাদুজ্জামান আফাদ



গোপালগঞ্জের কাশিয়ানী থেকে বদলি হয়ে নড়াইল সদর উপজেলায় সহকারী শিক্ষা অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছেন আফাদুজ্জামান আফাদ। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামের সন্তান।


২০১৯ সালের ২৪ এপ্রিল তিনি কাশিয়ানীতে সহকারী শিক্ষা অফিসার হিসেবে যোগ দেন। এরপর থেকে হাতিয়াড়া ও ফুকরা ক্লাস্টারের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। দায়িত্বকালীন সময়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানান তিনি।


বিদায়ী বার্তায় আফাদুজ্জামান আফাদ বলেন, “শিক্ষার্থীদের প্রিয়মুখ হতে পেরেছি—এটাই আমার শান্তনা। দাপ্তরিক প্রয়োজনে অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন। আপনাদের স্নেহ ও ভালোবাসার ঋণ আমি আজীবন বহন করে যেতে চাই। সকলের সুখ-সমৃদ্ধি কামনা করছি।”


খুব শিগগিরই তিনি নড়াইল সদর উপজেলায় সহকারী শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

আরও খবর