শেরপুরে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর রবিবার সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। সভায় ক্যাম্পেইন চলাকালীন নিরাপত্তা, স্বাস্থ্যসেবা প্রদান, পর্যবেক্ষণ ব্যবস্থা এবং সার্বিক সমন্বয় নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রত্যাশিত ফলাফল অর্জনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন এবং ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফল করতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদেরকে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে। শিশুদের টিকা গ্রহণের জন্য অভিভাবকদের vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে এবং সেখান থেকে টিকা কার্ড সংগ্রহ করতে হবে। টিকাদান কার্যক্রম পরিচালিত হবে শিক্ষা প্রতিষ্ঠান ও নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে।
২ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ ঘন্টা ৮ মিনিট আগে
৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে