রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকের কাকরুল গাছ কেটে ফেলার অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন এক কৃষক। ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, হলদীগ্রাম এলাকার মৃত ইউছুফ আলীর পুত্র কৃষক মোঃ জুব্বার আলী (৩৫) প্রতিদিনের মতো কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, প্রতিপক্ষ মৃত আলহাজ্ব লাল মিয়ার পুত্র মোঃ সাহাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী আবিদা সুলতানা (৪৫) পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে দা ও কাস্তি নিয়ে তার জমির ১৫ শতাংশ কাকরুল ক্ষেত কেটে ফেলে। জুব্বার আলী জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে কাকরুল গাছ কাটতে নিষেধ করলে বিবাদীরা উত্তেজিত হয়ে তাকে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণের চেষ্টা চালায়। এ সময় তিনি প্রাণ ভয়ে দৌড়ে গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি রক্ষা পান। তিনি আরও অভিযোগ করেন, বিবাদীরা কাকরুল ক্ষেত নষ্ট করে তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করেছে। চলে যাওয়ার সময় তারা প্রকাশ্যে হুমকি দেয়- “আইনের আশ্রয় নিলে তাকে রাস্তা-ঘাটে পেলে হত্যা করে লাশ গুম করবে।” এ ঘটনায় ভুক্তভোগী কৃষক উপজেলা নির্বাহী অফিসারের নিকট ও থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় কয়েকজন গ্রামবাসীর নামও উল্লেখ করা হয়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর