ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

গাজায় ২ লক্ষাধিক হতাহত, সাবেক ইসরায়েলি সেনাপ্রধানের স্বীকারোক্তি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-09-2025 04:25:03 pm

গাজায় চলমান ইসরায়েলি অভিযানে দুই লাখের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ হারজি হালেভি। তিনি মার্চে সেনাপ্রধানের পদ থেকে সরে দাঁড়ান, এর আগে গাজায় অভিযানের প্রথম ১৭ মাস তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।


দক্ষিণ ইসরায়েলের এইন হাসোর এলাকার বাসিন্দাদের উদ্দেশে এক বক্তব্যে হালেভি বলেন, ‘গাজার ২২ লাখ জনসংখ্যার ১০ শতাংশেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছে, যা হিসাব করলে দুই লাখেরও বেশি দাঁড়ায়।’


এটি কোনো ছোটখাটো যুদ্ধ নয় উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, হামাসের ২০২৩ সালের অক্টোবরের হামলার আগেই ইসরায়েলকে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত ছিল।


হালেভির দেওয়া পরিসংখ্যান ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংখ্যার কাছাকাছি, যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ প্রায়ই সেই তথ্যকে প্রশ্নবিদ্ধ করে। বর্তমানে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত ৬৪ হাজার ৭৫৬ জন নিহত এবং ১ লাখ ৬৩ হাজার ৮৫৯ জন আহত হয়েছে। যদিও ইসরায়েলি অভিযানের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ধ্বংসস্তূপের নিচে অনেকেরই আটকে থাকার আশঙ্কা রয়েছে।


হালেভি সামরিক আইনজীবীদের ভূমিকা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘কেউ কখনো আমাকে থামায়নি। সামরিক অ্যাডভোকেট জেনারেলেরও (ইয়িফাত তোমার-ইয়েরুশালমি) আমাকে থামানোর ক্ষমতা নেই।’


তিনি বলেন, ‘আইনি পরামর্শ বাস্তবে অপারেশনাল সিদ্ধান্তে প্রভাব ফেলেনি। বরং আইনি উপদেষ্টারা আন্তর্জাতিক মহলে সেনাবাহিনীর কর্মকাণ্ডকে সাফাই দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।’


মানবাধিকার আইনজীবী মাইকেল স্ফার্ড মন্তব্য করেন, হালেভির বক্তব্য প্রমাণ করে যে সামরিক আইনি উপদেষ্টারা কেবল ‘রাবার স্ট্যাম্প’ হিসেবে কাজ করেন। হালেভির উত্তরসূরি আইডিএফ প্রধান এয়াল জামিরও গাজা শহরের বেসামরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে আইনি পরামর্শ উপেক্ষা করেছেন বলে হারেৎজের প্রতিবেদনে উল্লেখ রয়েছে।


এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এখনো হালেভির মন্তব্য বা গাজায় হতাহতের সংখ্যার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

আরও খবর