শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন পীরগাছায় জমি নিয়ে বিরোধে গাছ ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ লোহাগাড়ায় বিদ্যুতের ভয়াল স্পর্শে হেফজ ছাত্রের মৃত্যু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট , কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার এক সুদীর্ঘ ইতিহাসের ধারক ও বাহক - এমপি জাহাঙ্গীর আলম ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান হলেন জয়পুরহাটের টুটুল ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার পীরগাছা বিএম কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব হোসেনকে সংবর্ধনা *কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪

বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা

বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ১১সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত প্রথমরেখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান। সভায় বক্তাগণ প্রথমরেখ গ্রামে চুরি, মদ, গাঁজা, ইয়াবা, ইভটিজিং ও ধর্ষণের ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন। শান্তি-শৃংঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এসময় ওসি মিজানুর রহমান বলেন, আপনারা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। শুধু প্রথমরেখ গ্রাম নয় উপজেলার প্রত্যেক এলাকায় এলাকায় বিট পুলিশিং সভার মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে অভিযান পরিচালনা করা হবে। কোনো অপরাধী পার পাবে না। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এসময় প্রথমরেখ বৈঠাখাল বাজারে অবস্থিত লুৎফুর রহমান লকুস এর মালিকানাধীন এ,ডব্লিউ, এল, ফ্যাশন পরিদর্শন করেছেন ওসি। মহিলাকর্মীদের নির্ভয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। মাস্টার ইমরান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়েখ আব্দুল অলি, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, এসআই সোহেল রানা, প্রবাসী মাওলানা শেখ শাহজাহান, যুবদল নেতা ইমরান আহমদ, ছাত্রনেতা রিমন আহমদ, আলমগীর মিয়া, আঃ কাইয়ুম, আরজু মিয়া, মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ। সভায় এলাকার মুরুব্বি ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর