সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎

উৎসব মুখর পরিবেশে রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন শুরু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-05-2022 04:24:41 am

উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১ এর ভোট গ্রহণ শুরু হয়েছে।


আজ শুক্রবার (২০ আগস্ট ২১ ইং) সকাল ৯ টা থেকে নির্ধারিত ভোট কেন্দ্র ৪৮ নং রাজৈর সরকারি মডেল স্কুলে  ভোট গ্রহণ শুরু হয়েছে।



রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের নির্বাচনে ১৩ টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারটি পদ ব্যতীত প্রতিটি পদেই লড়াই হওয়ার ইঙ্গিত মিলেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে  শেখ মতিউর রহমান, দপ্তর সম্পাদক পদে কাজী নজরুল ইসলাম , কোষাধ্যক্ষ পদে মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।  এছাড়া সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, কার্যকরী সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের মোট ৫৬ জন ভোটার (সদস্য) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ২ জন নারী (সদস্য) ভোটার রয়েছেন। ব্যালট পেপার এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।  নেই কোন মার্কা, প্রার্থীগণের নাম ও ভোটার নম্বর। সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 



ভোট কেন্দ্রের সামনে সকল প্রার্থী ও তাদের সমর্থকরা সতর্ক অবস্থায় রয়েছেন।



সুষ্ঠভাবে নির্বাচনের জন্য ভোট গ্রহণ কর্মকর্কতা, প্রিজাইডিং অফিসার নিয়োজিত রয়েছেন। এছাড়াও পুলিশ, র‍্যাবের টহল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসন সুষ্ঠ নির্বাচনের জন্য তৎপর রয়েছেন। 


রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের প্রধান নির্বাচন কমিশনার বলেন, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শুরু হয়েছে। ভোটকেন্দ্রে কোনো অনিয়ম হলে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হবে। অনিয়মে জড়িত লোকজনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

আরও খবর