রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

শ্রীপুরে ২৩ পরিবার পেলো সমাজসেবা অধিদপ্তরের আর্থিক অনুদান


মাগুরার শ্রীপুর উপজেলার অন্তর্গত গরীব, অসহায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ, অগ্নিদগ্ধ, মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা এবং সাধারণ গরীব ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। 


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ২০২৪-২৫  অর্থবছরের আওতায় ১ লক্ষ ৪১ হাজার টাকা হতদরিদ্র পরিবারগুলোর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। 


হতদরিদ্র পরিবার গুলো সমাজ সেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা পেয়ে উচ্ছাস প্রকাশ করে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রশংসা করেন। 


এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পাপন প্রমুখ। 


এছাড়াও উপজেলার সরকারি, বেসরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্তিত ছিলেন। 


উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক জানান,  ২০২৪-২৫ অর্থবছরের আওতায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে আমাদের ১ লক্ষ ৪১ হাজার টাকা গরিব, দুঃখী, দুস্থ ও হতদরিদ্র পরিবার ও অর্থের অভাবে যারা চিকিৎসা করাতে পারছেনা তাদের মাঝে আমরা এই অর্থ অনুদান হিসেবে বিতরণ করলাম। এর মধ্যে ৪ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা, ৫ জনকে জনপ্রতি ৭ হাজার টাকা, ১২ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা ও ২ জনকে জনপ্রতি ৩ হাজার টাকা হারে সর্বমোট ১ লক্ষ ৪১ হাজার টাকা বিতরণ করা হয়েছে। 

Tag
আরও খবর