রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

শ্রীপুরে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্প ডেস্ক চালু


মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক সেবা চালু করেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 


মঙ্গলবার (০৯ আগস্ট)  কেন্দ্র ঘুরে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা পানি, কলম, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করছেন। এছাড়াও তারা প্রিন্সিপালের রুম দেখিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য প্রদানে সাহায্য করছেন।


ভর্তি হতে আসা নতুন শিক্ষার্থী ও অভিভাবকেরা ছাত্রদলের এমন কার্যক্রমে উচ্ছ্বাস প্রকাশ করে এ আয়োজনকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসা করেন। 


এ সময় উপস্থিত ছিলেন— মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান, সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা, লিমন খাঁন, খন্দকার তালহা উদ্দিন সান, লিমন, মোঃ তাহসিন ইসলাম, সানজিদ, মোঃ রাফিউল ইসলাম, মৃদুল, তিতাসসহ অন্যান্য নেতাকর্মীরা।


তারা শিক্ষার্থীদের স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেও সহায়তা করেন।


এ সময় নতুন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সরকারি কলেজ ছাত্রদল নেতা খন্দকার তালহা উদ্দিন সান। 


ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান। 


কলেজ শাখা ছাত্রদল নেতা লিমন খাঁন জানান, নতুন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যেন কোনো ধরণের ভোগান্তি ও হয়রানির শিকার না হয় এবং খুব সহজেই যেন তারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারে এটিই শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের মূল উদ্দেশ্য।


কলেজ শাখা কমিটির যুগ্ন আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান বলেন, নুতন শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে কোনো সমস্যায় না পড়ে, তার ব্যবস্থা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।”


কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মেহেদী হাসান অন্তর বলেন, “সাধারণ ছাত্র-ছাত্রীদের মন জয় করে আমরা শ্রীপুর সরকারি কলেজে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলব, যাতে শিক্ষার পরিবেশ আরও সুন্দর হয়।”


স্বেচ্ছায় ও বিনামূল্যে নবাগত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহযোগিতার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা।



Tag
আরও খবর