বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কিশোরগঞ্জে লাভের আশায় আগাম ফুলকপি চাষে স্বপ্ন বুনছেন কৃষকেরা


নীলফামারীর কিশোরগঞ্জে অধিক লাভের আশায় আগাম জাতের শীতকালীন সবজি ফুলকপি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তবে আবহাওয়া অনুকূলে হওয়ায় ভালো পরিচর্যা করা হলে বাম্পার ফলনের সম্ভাবনা থাকায় আগাম জাতের শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন এ উপজেলার কৃষকেরা। 


গত সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকালে  সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার চাঁদখানা ইউনিয়নের চাঁদখানা ঋষিপাড়া এলাকায় প্রখর রোদে জমিতে শীতকালীন সবজি হিসেবে ফুলকপি চাষ করছেন কৃষকেরা। আবার কেউ কেউ সবজি ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন। 


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত রবি মৌসুমে এ উপজেলায় ৮শ ২৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এবছর সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮'শ ৪০ হেক্টর জমি। যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ হেক্টর বেশি। 


চাঁদখানা ইউনিয়নের কৃষক ভবেশ বলেন, প্রতি বছরেই আগাম জাতের শীতকালীন সবজি চাষ করে থাকি। এ বছরও ১০ বিঘা জমিতে শীতকালীন সবজি হিসেবে ফুলকপি চাষ করেছি। শীতকালীন অন্যান্য সবজির মধ্যে ফুলকপি চাষে অনেক লাভবান হওয়া যায়। প্রতি বিঘা'য় ফুলকপি চাষে খরচ হবে ৫০ হাজারের মতো। আর যদি সবজির বাম্পার ফলন হয় প্রতি বিঘা জমিতে ফুলকপি বিক্রি হবে দেড় লাখ টাকারও বেশি। 


একই এলাকার কৃষক অনন্ত জানান, আগাম জাতের শীতকালীন সবজি চাষে বেশি ঝুঁকি থাকলেও অধিক লাভের আশায় আগাম ফুলকপি চাষ করছি। আশা করছি আবহাওয়া অনুকূল ভালো থাকলে ও বাজারদর ভালো পেলে আগাম সবজি চাষে বেশ লাভ হবে।


আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে