উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

ক্ষমতায় গেলে বিএনপি জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন করবে: তারেক রহমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-09-2025 10:03:11 am

আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তারেক রহমান জানান, দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করাই বিএনপির প্রধান লক্ষ্য। ক্ষমতায় গেলে বিএনপি জনগণের চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত উন্নয়ন করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপি নির্বাচিত হলে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে জনগণের চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত পরিমাণে উন্নয়ন করবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের রেললাইনে উঠে না আসে, ততক্ষণ বিএনপির আন্দোলন থেমে থাকবে না। আমাদের দ্বিতীয় শপথ, ৩১ দফার আলোকে এই বাংলাদেশকে আবারও পুনর্গঠন করতে জীবন বাজি রেখে কাজ করতে হবে।’

এ সময় দ্বিধাবিভক্তি ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান বিএনপির এ শীর্ষ নেতা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের একটি রাজনৈতিক দল হিসেবে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, শিক্ষাখাতসহ অনেক খাতে নীতি-আদর্শ রয়েছে। আমি বিশ্বাস করি, আরও যারা রাজনৈতিক দল আছে তাদেরও নীতি-আদর্শ ও পরিকল্পনা আছে। বিভিন্ন দলের বিভিন্ন মতামত থাকতেই পারে। মানুষের এখন প্রত্যাশা দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। দেশের যে শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করা হয়েছে তা গড়ে তুলতে হবে। কৃষকদের পাশে দাঁড়াতে হবে। বেকার সমস্যা দূরীকরণে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা থাকতে হবে। নারীদের সমস্যা আছে, সেগুলোর দিকনির্দেশনা দিতে হবে আমাদেরকে।’

আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। এতে মির্জা ফয়সল আমিনকে সভাপতি ও পয়গাম আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সবশেষ ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন হয়েছিল।

আরও খবর