শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পেয়ারাসহ বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদারসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরিবেশবান্ধব এই উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করবে— এমন আশাবাদ ব্যক্ত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, সবাই মিলে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে। গাছ লাগালে পরিবেশ বাঁচবে। আর পরিবেশ বাঁচলে আমরাও বাঁচতে পারব।
৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ ঘন্টা ২৭ মিনিট আগে