রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মাগুরার শ্রীপুরে কলেজ ক্যাম্পাস ও ডিসি পার্ক পরিস্কার করলো ছাত্রদল নেতাকর্মীরা


মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কলেজের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশে এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলার জনপ্রিয় ডিসি পার্কে পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালনে করে দশনার্থীদের প্রশংসা কুড়িয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।


আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য নয়, শিক্ষার্থীদের সুস্থ-সবলভাবে পড়াশোনার জন্যও অত্যন্ত জরুরি। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন।


পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খাঁন, শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান,

সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা লিমন খাঁন ও খন্দকার  তালহা উদ্দিন সান, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা তৌহিদ ইসলাম তনু ও ফরিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা ঝাড়ু, কোদাল ও বর্জ্য বহনের জন্য প্লাস্টিক ব্যাগ ব্যবহার করে ক্যাম্পাসের আবর্জনা অপসারণ করেন।


পরিবেশবান্ধব প্রাকৃতিক ক্যাম্পাস বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা লিমন খাঁন বলেন, "শিক্ষাঙ্গনের পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের মননশীল চর্চায় অভ্যস্ত করে। সেই চিন্তা মাথায় রেখেই আমরা সরকারি কলেজ ছাত্রদল ক্যাম্পাসের আশেপাশের প্রাকৃতিক এবং আবর্জনা জনিত জঞ্জাল পরিস্কার করার উদ্যোগ নিয়েছি আজ একাডেমিক ভবনের আশপাশের বিভিন্ন জায়গা জায়গা পরিস্কার করেছি, পরবর্তীতেও এভাবেই ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ সহ সকল উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।"


সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান বলেন , "প্রতিষ্ঠানের পরিস্কার পরিচ্ছন্নতাই শিক্ষার্থীদের আদর্শিকভাবে সচ্ছ এবং দায়বদ্ধ করে তোলে প্রাতিষ্ঠানিক প্রাঙ্গন আমাদের শিক্ষার্থীদের মেধা এবং চারিত্রিক বিকাশে বহুল প্রভাব বিস্তার করে, তাই আমরা শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল শিক্ষার্থীদের সুষ্ঠু প্রাতিষ্ঠানিক প্রাঙ্গন এবং সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিতে একাডেমিক ভবন সমুহের অপরিচ্ছন্নতা দূর করতে সাধ্যানুযায়ী চেষ্টা করছি, ইনশাআল্লাহ শিক্ষার্থীদের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।"


সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর বলেন, "কলেজ শুধু জ্ঞানের আলো ছড়ানোর জায়গা নয়, বরং একটি সুস্থ-সুন্দর পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রও। আমরা আশা প্রকাশ করছি, এ ধরনের কার্যক্রমে অন্যান্য ছাত্রসংগঠন ও প্রশাসনও এগিয়ে আসবে।"


Tag
আরও খবর