আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেরেশতাদের মত একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-09-2025 01:55:24 pm

অধিকার কেড়ে নিয়ে হত্যা, নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল মন্তব্য করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খাঁন বলেছেন, এ অবস্থায় ফেরেশতাদের মত একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন।


তিনি শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।


শিল্প উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছর বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করেছিল। মানুষের মানুষের অধিকার কেড়ে নেয়া তার প্রতিবাদ করতে গেলেই গুম, নির্যাতন, হত্যা, আয়না ঘর ইত্যাদির মাধ্যমে নিয়ে নির্যাতনের মাধ্যমে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এ অবস্থায় ফেরেশতাদের মত একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। এখনও অনেক কাজ বাকি আছে। 


তিনি বলেন, জুলাই ৩৬ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ মুক্তি পেয়েছে। এ জন্য জুলাই যোদ্ধাদের স্মরণে গণভবনকে জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশিত সংস্কার এখনও সম্পন্ন হয়নি। যে লক্ষ্যে একঝাঁক তরুণ আলো আলো জ্বেলেছিলেন দেশকে সেই আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে হবে।


আদিলুর রহমান খাঁন বলেন, যে লক্ষ্যে একঝাঁক তরুণ প্রাণের বিনিময়ে অন্ধকার থেকে দেশে আলো জ্বালিয়েছিলেন। দেশকে সেই পথে আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কাঙ্ক্ষিত সংস্কার এবং দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।


উপদেষ্টা বলেন, সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। জুলাই যোদ্ধারা জাতির সূর্যসন্তান। তাদের প্রাপ্য সম্মান আমাদের দিতে হবে। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন ফ্যাসিবাদ পরাজিত শক্তি আর ফিরে আসবেনা তাহলে ভুল করছেন। তারা ফিরে আসার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ হবে এই ফ্যাসিবাদী শক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে।


নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন গণপূর্ত সচিব নজরুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলাম, শহিদ পরিবারের অভিভাবক এবং জুলাই শহিদ পরিবারের সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ। 


এসময় আরও উপস্থিত ছিলেন নাটারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব প্রমুখ। 


সমাবেশ শেষে উপদেষ্টা আদিলুর রহমান খাঁনসহ অন্যান্যরা নাটোর উত্তারা-গণভবণ পরিদর্শনে যান। এর আগে জুলাই ৩৬ আন্দোলনের যোদ্ধারা উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। 

আরও খবর