ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের বরখাস্তের আদেশ স্থগিত মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন

বানিয়াচংয়ে কাব ক্যাম্পুরীর উদ্বোধন



 হবিগঞ্জের বানিয়াচংয়ে ৫ম বানিয়াচং উপজেলা কাব ক্যাম্পুরী ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) রাতে বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করা হয়। হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এর শুভ উদ্বোধন করার পাশাপাশি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস বানিয়াচং উপজেলার সভাপতি পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আবু তাহেরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, স্কাউটস কমিশনার বিপুল ভূষন রায়, উপজেলা শিক্ষা অফিসার করিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসান আল মামুন, দৈনিক আমার হবিগঞ্জের উপ-সম্পাদক রায়হান উদ্দিন সুমন, মডেল প্রেসক্লাবের সেক্রেটারী শিব্বির আহমদ আরজু, প্রভাষক ইমতিয়াজ আহমদ লিলু, শিক্ষক রুবেল আহমদ, ফারুক মিয়া, আব্দুল মতিন, সুরুজ আলী, শাহিনুর মিয়া, ফজল উল্লাহ খান, আবুল মনসুর তুহিন, স্কাউটস লিডার মতিউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি, ও শিক্ষার্থীবৃন্দ।

উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ৩০ শিক্ষা প্রতিষ্ঠানের কাব শিক্ষার্থরা অংশ নেয়। 

শুরুতেই প্রধান অতিথি,সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও স্কাউটস প্রতকা উত্তোলনের মধ্যদিয়ে কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন  করেন।

Tag
আরও খবর