জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

জয়পুরহাটে টিসিবির মালামাল চুরি মামলায় ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

জয়পুরহাটে টিসিবির মালামাল চুরির ঘটনায় বন্ধু ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরহাট সদর উপজেলার কড়ই এলাকায় টিসিবির বন্ধ অফিস থেকে দুই ভ্যানভর্তি মালামাল চুরি হয়ে যায়। এ সময় স্থানীয় এলাকাবাসীর মোবাইল ক্যামেরায় মালামাল চুরি ও ভ্যানে তুলবার দৃশ্য ধারণ হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থল থেকে ইউনিয়ন চেয়ারম্যানের ভাইসহ কয়েকজন ব্যক্তি টিসিবির কার্যক্রমের মালামাল বহন করছে।

চিহ্নিত মোঃ সজিব (পিতা- মোঃ ছুতু), সাং- কড়ই পশ্চিমপাড়া মোঃ মনির (পিতা- মৃত হোসেন মিয়া), সাং- কড়ই পশ্চিমপাড়া তাদের সাথে আরও অজ্ঞাত কয়েকজনকে দেখা যায়। এ ঘটনার ভিডিও ফুটেজ স্থানীয়রা বিভিন্ন মাধ্যমে প্রশাসনের কাছে পাঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেন। ভিডিওটি ইতোমধ্যেই বহু মানুষের কাছে পৌঁছেছে।

পরে ২৫ ফেব্রুয়ারি একটি ফেসবুক আইডি (Monowarhosan Rashed) থেকে চেয়ারম্যান মনোয়ার হোসেনের নিজ বাড়ির উঠানে টিসিবির মালামাল রাখার একটি ৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়। এ ঘটনায় চেয়ারম্যানের জড়িত থাকার অভিযোগ আরও জোরালো হয়।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে চেয়ারম্যান মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। 

Tag
আরও খবর